× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম

২৬তম শিরোপা ঘরে তুললেন আলকারাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম

কার্লোস আলকারাজ। ছবি : সংগৃহীত

কার্লোস আলকারাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার রেশ কাটতে না কাটতেই আবারও কোর্টে দাপট দেখালেন কার্লোস আলকারাজ। দোহায় কাতার ওপেনের ফাইনালে ফ্রান্সের আর্থার ফিলসকে সরাসরি সেটে বিধ্বস্ত করে ক্যারিয়ারের ২৬তম শিরোপা ঘরে তুললেন এই বিশ্বসেরা স্প্যানিশ তারকা।

শনিবার রাতের ফাইনালে আলকারাজের পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি আর্থার ফিলস। মাত্র ৫০ মিনিটের সংক্ষিপ্ত লড়াইয়ে আলকারাজ ম্যাচটি জিতে নেন ৬-২, ৬-১ ব্যবধানে। এটি আলকারাজের ক্যারিয়ারের দ্রুততম সময়ে শেষ হওয়া ফাইনাল ম্যাচ।

দোহায় শুরু থেকেই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আলকারাজের হাতে। তার শক্তিশালী সার্ভ এবং নিখুঁত রিটার্নের কোনো জবাব ছিল না ফরাসি প্রতিপক্ষের কাছে। প্রথম সেটটি মাত্র ২৮ মিনিটে ৬-২ ব্যবধানে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন আলকারাজ। শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেট ও শিরোপা নিশ্চিত করেন তিনি।

শিরোপা হাতে উচ্ছ্বসিত আলকারাজ বলেন, আমি এ বছর আরও জয়ের ক্ষুধা নিয়ে এসেছি। প্রতিটি টুর্নামেন্টের পর নতুন লক্ষ্য স্থির করতে হয়। কোর্টে ও কোর্টের বাইরে দলের সঙ্গে যা করেছি, তাতে আমি ভীষণ খুশি ও গর্বিত। বছরের শুরুটা দারুণ হয়েছে, তবে মানসিকভাবে শক্ত থাকাটা জরুরি ছিল। আমি এখন ক্যারিয়ারের অন্যতম সেরা টেনিস খেলছি।

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এটিই ছিল আলকারাজের প্রথম টুর্নামেন্ট। কাতার ওপেনের এই শিরোপার মাধ্যমে বর্তমানে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন তিনি। 

অন্যদিকে, হারলেও নিজের পারফরম্যান্সে ইতিবাচক থাকার চেষ্টা করেছেন আর্থার ফিলস। দীর্ঘ আট মাস ইনজুরির কারণে কোর্টের বাইরে থাকার পর ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন এই ফরাসি তরুণ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!