× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:১৮ পিএম

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ ও সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:১৮ পিএম

কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

ক্রীড়াবিশ্বের মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’-এ রাজত্ব করেছেন টেনিস তারকারা। সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ এবং সেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আরিনা সাবালেঙ্কা।

ফুটবলের সাফল্য হিসেবে প্রথমবারের মতো ‘টিম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

কার্লোস আলকারাজের জন্য গত বছরটি ছিল সাফল্যের চূড়ায় পৌঁছানোর বছর। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিস বিশ্বে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।

অন্যদিকে, নারী টেনিসের বর্তমান এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতে বছরের সেরা নারী ক্রীড়াবিদের মুকুট নিজের করে নিয়েছেন।

ফুটবল অঙ্গনে বড় চমক দেখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ২০২৫ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ তারা ‘সেরা দল’ নির্বাচিত হয়েছে।

এ ছাড়া ফুটবল থেকে ‘স্পোর্টিং ইনস্পিরেশন’ অ্যাওয়ার্ড পেয়েছেন জার্মান কিংবদন্তি টনি ক্রুস। আর বার্সেলোনা ও স্পেনের ১৮ বছর বয়সি তরুণ তারকা লামিন ইয়ামাল জিতেছেন ‘সেরা তরুণ ক্রীড়াবিদ’-এর পুরস্কার।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘কামব্যাক অব দ্য ইয়ার’ বা সেরা প্রত্যাবর্তনের পুরস্কার পেয়েছেন গলফার ররি ম্যাকিলরয়। চলতি মাসে মাস্টার্স শিরোপা ধরে রেখে এই সম্মান অর্জন করেন তিনি।

ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস পেয়েছেন ‘ব্রেক-থ্রু অব দ্য ইয়ার’ বা উদীয়মান তারকার পুরস্কার। এ ছাড়া লাইফটাইম অ্যাচিভমেন্ট বা আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে কিংবদন্তি জিমনাস্ট নাদিয়া কোমানেচিকে।

রূপালী বাংলাদেশ

Link copied!