× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৬:৩৩ পিএম

বিদায়ের আগে বিবলের সঙ্গে শেষ লড়াই কানেলোর 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৬:৩৩ পিএম

বক্সার সাউল ‘কানেলো’ আলভারেজ। ছবি: সংগৃহীত

বক্সার সাউল ‘কানেলো’ আলভারেজ। ছবি: সংগৃহীত

মেক্সিকান সুপারস্টার বক্সার সাউল ‘কানেলো’ আলভারেজ আবারও সুপার মিডলওয়েট বিভাগের বিচারে (অবিসংবাদিত) চ্যাম্পিয়ন হয়েছেন। 

তবে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে চললেও, এখনো একটি ‘অপূর্ণ অধ্যায়’ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, রাশিয়ান লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন দিমিত্রি বিবলের সঙ্গে ‘পুনরায় লড়াই’।

২০২২ সালের মে মাসে কানেলো যখন ওজন বাড়িয়ে বিবলের মুখোমুখি হন, তখন ধারণা করা হয়েছিল এই লড়াই তার ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হবে না। 

কিন্তু রুশ প্রতিপক্ষ চমকে দিয়ে জয় ছিনিয়ে নেয়। এবং সে জয় থেকেই বিবলের ক্যারিয়ারে নতুন উত্থান শুরু হয়। বর্তমানে তিনি লাইট হেভিওয়েট বিভাগের বিচারে চ্যাম্পিয়ন

সম্প্রতি মেক্সিকান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কানেলো বলেন, ‘এটা কোনো বাধ্যতামূলক লড়াই নয়, না আমার জন্য, না কারও জন্য। কিন্তু আমি এটা চাই। কারণ আমি সেটা একবার অনুভব করেছি, সেটা ঘটে গেছে, আর এখন আমি চাই সেটা বন্ধ করতে।’

এদিকে, নতুন করে আলোচনায় বিবল ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তিনি ১৬৮ পাউন্ডে নামতেও রাজি, যেন তিনিই চ্যালেঞ্জার হন। প্রথম লড়াইয়ে কানেলো ১৭৫ পাউন্ডে উঠেছিলেন, যেখানে বিবলের উচ্চতা ও রিচ তাকে সমস্যায় ফেলেছিল।

বিভিন্ন সময়ে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও দুই শিবিরের মাঝে এখনো সম্মতিযোগ্য কোনো চুক্তি হয়নি। কিন্তু কানেলোর কণ্ঠে যে স্বীকারোক্তি, তাতে বোঝা যায়, পেশাদার বক্সিং থেকে অবসরের আগে এ লড়াই দিয়ে নিজের অপূর্ণতাকে পূর্ণ করতে চান তিনি।

কানেলো বলেন ‘ঘুম কেড়ে নেয় না, তবে হৃদয়ের ভিতরে একটা জায়গায় খচখচ করে’।

রূপালী বাংলাদেশ

Link copied!