× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১০:২৩ পিএম

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল, খেলবে ৩ দল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১০:২৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে ৯ দিনে।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। সে বিষয়টাকে মাথায় রেখেই নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

তিনি আরও বলেন, আমরা ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ৮-৯ দিনের ভেতরে শেষ হবে।

আরবি/এইচএম

Link copied!