কমিটির ৬ দিন পর জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:২৪ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কমিটি ঘোষণার মাত্র ছয় দিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। হঠাৎ এ সিদ্ধান্তে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন-ওয়ার্ড কমিটির সভাপতি বিপ্লব মল্লিক (ঝন্টু), সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা...