পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় ডাসারে স্বাস্থ্যঝুঁকিতে ৭৫ হাজার মানুষ
নভেম্বর ১১, ২০২৫, ০২:১০ পিএম
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় এখনো পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু না হওয়ায় এলাকার প্রায় ৭৫ হাজার মানুষ চিকিৎসা সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রাথমিক সেবার জন্য কয়েকটি কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে।
স্থানীয়রা জানান, জটিল রোগ, প্রসূতি সেবা বা দুর্ঘটনার ক্ষেত্রে...