ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু, ডান হাত-পা বিচ্ছিন্ন
এপ্রিল ২৩, ২০২৬, ০১:০৫ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় নিহত ওই যুবকের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ২৫০ গজ পূর্বদিকে...