ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মে ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম
শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
রোববার (২৪ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে সুশাসনের...