× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩৩ এএম

শাহজালাল মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩৩ এএম

শাহজালাল মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিলেটে মাজার জিয়ারত করতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আরও একজন পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব-৯ জানায়, অভিযোগকারী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) রাতের দিকে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। পরে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে থাকা কয়েকজন ব্যক্তি এবং কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা চালক মিলে তাকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা র‌্যাবকে খবর দেয়। এরপর র‌্যাব-৯ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় একটি অটোরিকশা ও একটি ছুরি জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের তথ্যের মিল পাওয়া গেছে। পলাতক একজন অটোরিকশা চালককে আটকের চেষ্টা চলছে।

ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও অতীত অপরাধ সম্পর্কেও তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!