× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:০৪ এএম

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (২ জুন) ভোররাতে হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

এর আগে গত ২৯ মে (ঈদের পরদিন) হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন ভুক্তভোগী শিশুটির নানা।

​অভিযুক্ত আবু তালেব ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী,  গত ২৯ মে ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে বাড়ি থেকে বের হয় ৭ বছরের ওই শিশু। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যাটারিচালিত ভ্যানচালককে বলে, আংকেল আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে আসেন। ওই ভ্যানচালক বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের একটি স'মিলের (করাতকল) গ্যারেজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

Link copied!