মাচাদোর নোবেল জয়ের পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা
অক্টোবর ১৪, ২০২৫, ০৩:১৩ পিএম
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক দিনের মধ্যেই নরওয়ের অসলোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস বন্ধের বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
মন্ত্রণালয়ের মুখপাত্র সেসিলি রোয়াং বলেন, ‘ভেনেজুয়েলার দূতাবাস আমাদের জানিয়েছে, তারা তাদের কার্যক্রম...