রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমা, পদ্মায় বাসডুবিতে মৃত্যু
মার্চ ২৮, ২০২৬, ০২:১৬ এএম
২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাসিমা বেগম (৪০)। কিন্তু জীবনের সেই লড়াই শেষ পর্যন্ত থেমে গেল রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায়।
ঈদ শেষে বুধবার (২৫ মার্চ) বিকেলে নাসিমা, তার অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, ভাগনির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং চার বছরের...