পাঁচ জেলায় নতুন এসপি, পুলিশ প্রশাসনে বড় রদবদল
জুন ১১, ২০২৬, ০৮:৪৪ পিএম
দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার পাশাপাশি পুলিশে বড় রদবদল করা হয়েছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার...