× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:১৯ এএম

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না পুলিশের ইউনিট প্রধানরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:১৯ এএম

পুলিশ  সদর দপ্তর। ছবি : সংগৃহীত

পুলিশ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে শৃঙ্খলাবহির্ভূত কাজ হিসেবে উল্লেখ করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। এ ধরনের আচরণ শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, ছুটি বা অন্য কোনো প্রয়োজনে কর্মস্থল ছাড়ার আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি নিতে হবে।

চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, এসবি, পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কেউ এই নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।

পুলিশ সদর দপ্তর আশা করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ। সে কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পুলিশের সব ইউনিট প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!