× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৯ পিএম

পুলিশের ৬ কর্মকর্তার নতুন পদায়ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তা—পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি)—নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে, অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরে জনস্বার্থে এ পদায়ন কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জে এবং যশোরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে এবং নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক এক নির্দেশনায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলে বদলি করা হয়েছে। এর আগে তাকে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলির নির্দেশ দ্রুত কার্যকর হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!