ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত, যেখানে হবে খেলা
মার্চ ১২, ২০২৬, ০৭:৫১ পিএম
অবশেষে কাটল বহুল আলোচিত 'ফিনালিসিমা'র ভেন্যু নিয়ে অনিশ্চয়তা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা সরিয়ে নেওয়া হচ্ছে স্পেনে।
সব ঠিক থাকলে আগামী ২৭ মার্চ মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা।
জানা যায়, মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং অস্থিরতার...