× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:২৭ পিএম

উত্তপ্ত পরিস্থিতিতে কাতারের মাটিতে কি নামবে মেসিরা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সেই ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম, সেই চেনা গর্জন আর মায়াবী বাঁ পায়ের জাদু—সবই কি আবারও দেখা যাবে মরুশহরে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে ধোঁয়াশা থাকলেও, আপাতত কাতারেই আস্থা রাখছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বিশ্বকাপ ফাইনালের সেই রোমাঞ্চকর স্মৃতিবিজড়িত দোহাতেই আগামী ২৭ মার্চ মুখোমুখি হওয়ার কথা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের।

জানা গেছে, উয়েফা ও কনমেবলের যৌথ আয়োজনে এই ম্যাচে ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে লিওনেল মেসি এবং ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামালের লড়াই দেখার জন্য।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে এখনই ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। তবে সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাই তাদের কাছে সবার আগে।

আরও জানা গেছে, আগামী সপ্তাহের শেষ নাগাদ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিস্থিতির অবনতি ঘটে, তবে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতে পারে। যেহেতু দুই দলের অধিকাংশ তারকাই ইউরোপীয় ক্লাবগুলোতে খেলেন, তাই ভেন্যু বদলানো খুব একটা কঠিন হবে না।

উয়েফা আরও বলছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা এই মেগা ইভেন্টের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বর্তমানে আমাদের হাতে বিকল্প কোনো ভেন্যু নেই, তবে আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।

রূপালী বাংলাদেশ

Link copied!