উত্তপ্ত পরিস্থিতিতে কাতারের মাটিতে কি নামবে মেসিরা?
মার্চ ৬, ২০২৬, ০৭:২৭ পিএম
সেই ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম, সেই চেনা গর্জন আর মায়াবী বাঁ পায়ের জাদু—সবই কি আবারও দেখা যাবে মরুশহরে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে ধোঁয়াশা থাকলেও, আপাতত কাতারেই আস্থা রাখছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বিশ্বকাপ ফাইনালের সেই রোমাঞ্চকর স্মৃতিবিজড়িত দোহাতেই আগামী ২৭ মার্চ মুখোমুখি হওয়ার কথা বিশ্বচ্যাম্পিয়ন...