ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
জুন ১৫, ২০২৬, ০৫:২৯ পিএম
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র এক সপ্তাহ আগেই ওই একই অঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে...