× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:৪৯ এএম

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে এক সঙ্গে দুই দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার নিচে।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এ ধরনের ভূমিকম্প সেখানে প্রায় নিয়মিত ঘটনা।

উল্লেখ্য, চলতি শতকে ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দেশটিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!