কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ৮ ব্যবসাপ্রতিষ্ঠান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান। এ সময় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সি-কুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহারি দোকান, একটি ঝিনুকের দোকান,...