× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:৪৩ এএম

৩৭০ টাকার সিগারেট ৪০০ টাকায় বিক্রি, ভোক্তার জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:৪৩ এএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল মেসার্স লক্ষ্মণ স্টোর নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। ছবি- সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল মেসার্স লক্ষ্মণ স্টোর নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। ছবি- সংগৃহীত

মাগুরা শহরের কেশব মোড় এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেট অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ জুন) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল মেসার্স লক্ষ্মণ স্টোর নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, এক প্যাকেট সিগারেট ৩৭০ টাকার পরির্বতে ৪০০ টাকায় বিক্রি করছেন। প্রতিষ্ঠানটি পাইকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করছে, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রির মাধ্যমে কেউ যেন ভোক্তাদের প্রতারিত না করে, তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি। প্রমাণ পাওয়ার পর লক্ষ্মণ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

রূপালী বাংলাদেশ

Link copied!