× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল (সখীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৯:০৬ পিএম

সখীপুরে আগুনে পুড়ে ছাই ৩ ব্যবসায়ীর স্বপ্ন

টাঙ্গাইল (সখীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৯:০৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হ‌য়েছে।

রোববার বিকেলে উপজেলার কচুয়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কচুয়া বাজারের মামা-ভাগ্নে ইলেকট্রনিকস এর উপরে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় বাজারের ব্যবসায়ী এনামুল হকের ইলেকট্রনিকস পাশে অবস্থিত আবুল ও হামেদ আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মামা-ভাগ্নে ইলেকট্রনিকস এর মালিক এনামুল হক জানান, দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি দোকানে আগুন লেগেছে।

এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আমার সারাজীবনের উপার্জন দিয়ে দোকানটি দাঁড় করিয়েছিলাম।

অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো। 

কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, ৩টি দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনামুলের দোকানটি তালাবদ্ধ থাকায় কোন মালামাল বের করা সম্ভব হয়নি।

সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।

আরবি/জেডআর

Link copied!