শেষ মুহূর্তে আবারও নাটকীয়তা, আজ শপথ হচ্ছে না থালাপতির
মে ৯, ২০২৬, ০৯:১৬ এএম
ভারতের তামিলনাড়ুতে আবারও তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয় আজ শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না বলে জানিয়েছে রাজ্যপাল দপ্তরের সূত্র। কারণ, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন এখনো নিশ্চিত করতে পারেননি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকার গঠনের লক্ষ্যে বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে), আম্মা মাক্কাল...