× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:০৩ এএম

আজ শপথ নেবেন শুভেন্দু, থাকবেন মোদিসহ রাজ্যের মুখ্যমন্ত্রীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার সকাল ১০টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে তিনিই হতে যাচ্ছেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের। পাশাপাশি দেশের প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। পুরো ব্রিগেড ময়দানকে ৩৫টি অংশে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন অনুষ্ঠানস্থলজুড়ে।

শপথমঞ্চ সাজানো হয়েছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায়। মূল মঞ্চে স্থাপন করা হয়েছে বড় আকারের দুর্গামূর্তি। এ ছাড়া বাংলার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীকও তুলে ধরা হবে সাজসজ্জায়। দর্শনার্থীদের জন্য মাঠে রাখা হয়েছে বিভিন্ন খাবারের স্টল, যেখানে পাওয়া যাবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশসহ জনপ্রিয় বাঙালি খাবার।

রূপালী বাংলাদেশ

Link copied!