× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:১৯ পিএম

আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবশেষে সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে আগামীকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে বসতে যাচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। এর মধ্য দিয়ে দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের চেনা সমীকরণে বড় পরিবর্তনের আভাস মিলছে।

রোববার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তার সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও শপথ নিতে পারেন বলে জানা গেছে।

এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে ছিল। গত চার দিন ধরে দফায় দফায় বৈঠক ও রাজনৈতিক দর-কষাকষির পর ভিসিকে, আইইউএমএল, কংগ্রেস এবং বাম দলগুলোর নিঃশর্ত সমর্থনে বিজয়ের জোট ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে।

এরপর আজ শনিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে সরকার গঠনের দাবি জানান বিজয়। পরে রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

স্বাধীনতার পর থেকে তামিলনাড়ুর রাজনীতি মূলত কংগ্রেস, ডিএমকে এবং এআইএডিএমকের হাতেই সীমাবদ্ধ ছিল। এবারই প্রথম এই দুই বড় দ্রাবিড় শক্তিকে সরিয়ে কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় এলো। বিজয়ের এই উত্থানকে অনেকেই সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর ও এনটি রামা রাওয়ের রাজনৈতিক অভিষেকের সঙ্গে তুলনা করছেন।

নির্বাচনে উত্তর তামিলনাড়ু ও চেন্নাই অঞ্চলে ব্যাপক সাফল্য পেয়েছে বিজয়ের দল। ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে তারা। এমনকি কোলাথুর কেন্দ্রেও পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়কে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন সরকার ডিএমকে আমলের জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত রাখবে।

চেন্নাইজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়ের সমর্থক ও দলীয় কর্মীরা স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সোমবার থেকেই তামিলনাড়ু প্রশাসনে বড় ধরনের রদবদল ও নতুন কর্মপরিকল্পনার ইঙ্গিত মিলতে পারে।

Link copied!