× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:২৮ এএম

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে : মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:২৮ এএম

হিমন্ত বিশ্ব শর্মা। ছবি- সংগৃহীত

হিমন্ত বিশ্ব শর্মা। ছবি- সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে একসময় আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে এমন মন্তব্য করে নতুন করে সীমান্ত ও অভিবাসনসংক্রান্ত বিতর্ক উসকে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে রাজ্যটি কার্যত বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। তিনি বলেন, গত পাঁচ বছর ধরেই তিনি এ বিষয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছেন।

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। এই প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য ঘিরে ভারতীয় গণমাধ্যমে আলোচনা শুরু হয়। ওই বক্তব্যে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কখনোই মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে নয়াদিল্লি আর নীরব থাকবে না।

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত এ ধরনের চিন্তা সম্পূর্ণ ভুল ও অবাস্তব।

ভারত একটি বৃহৎ রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এ কথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বিরুদ্ধে এ ধরনের হুমকি বা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Link copied!