ইসরায়েলি সেনার লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর, বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে
এপ্রিল ২১, ২০২৬, ০৯:৫৫ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের অভিযোগে এক ইসরায়েলি সেনার ছবি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘিরে ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে নিন্দা জানানো হচ্ছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সংশ্লিষ্ট ইসরায়েলি সেনা যিশু খ্রিস্টের মূর্তিটি ভেঙে ফেলছে যা খ্রিস্টান সম্প্রদায়ের...