× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:২৩ এএম

পুকুর খননকালে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:২৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে দিঘী খননের সময় ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিমুলতলী বিওপির মেইন পিলার ২৫৯ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কাশিপুর গ্রামের নলপুকুর বুড়োইলে দিঘী খননের সময় সাড়ে ২৭ কেজি ওজনের এই মূর্তি পাওয়া যায়।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পত্নীতলা-১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করেন। খননের সময় মূর্তিটি নজরে আসে এবং পরে বিশেষ যত্নে উদ্ধার করা হয়।

মূর্তিটি অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষা দ্বারা যাচাই করা হলে প্রমাণিত হয়, এটি অত্যন্ত উচ্চমানের কষ্টিপাথরের তৈরি।

এ ছাড়া জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মীদের ভাষ্যমতে, উদ্ধারকৃত এই দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তির বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!