× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫০ পিএম

কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর পোরশা উপজেলার শীতলী গ্রাম থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করে।

পোরশা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায় গত রাতে পুলিশের একটি দল নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থানের মাঝামাঝি আমগাছের নিচ থেকে আনুমানিক ৫৬ ইঞ্চি উচ্চতা ও ১৩৭ কেজি ওজনের পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে থানায় হেফাজতে নেয়।’

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ‘উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Link copied!