হ্যাটট্রিক সিরিজ জয়ে যা বললেন মিরাজ
এপ্রিল ২৪, ২০২৬, ০৯:২৩ এএম
অপ্রতিরোধ্য মেহেদী হাসান মিরাজ, অপ্রতিরোধ্য বাংলাদেশ। গত বছর হুট করে ওয়ানডে দলের নেতৃত্ব কাঁধে নিয়েছিলেন, আর এক বছর পেরোতেই যেন বদলে দিলেন দৃশ্যপট। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা হাতে তুললেন এই টাইগার অলরাউন্ডার।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ...