× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৬ এএম

ইজতেমায় ক্রিকেটার মিরাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৬ এএম

ইজতেমায় অংশ নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।    ছবি- সংগৃহীত

ইজতেমায় অংশ নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চলমান তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদপন্থী) ঢাকা বিভাগীয় ইজতেমায় অংশ নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইজতেমার ময়দানে বিভিন্ন আমল ও ইবাদতে শরিক হন তিনি।

শনিবার দিনভর আম বয়ানে অংশ নিতে ঢাকা বিভাগের ১৩টি জেলা ও বিভিন্ন থানা থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমায় ধর্মীয় পরিবেশে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার বাদ মাগরিব আম বয়ান করেন তাবলীগ জামাত বাংলাদেশের আমির হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

এর আগে, শনিবার আছরের পর বয়ান করেন মুফতি উসামা ইসলাম। তিনি ইজতেমার চিরাচরিত রেওয়াজ অনুযায়ী গণবিবাহের খুতবাও দেন। রবিবার সকালে হেদায়েতি কথা বলবেন দিল্লির মাওলানা ওমর ফারুক। ইজতেমায় বিদেশি মেহমানদের উপস্থিতিও রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ইজতেমা শেষ হবে। তিনি আরো জানান, একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আব্দুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন শেষে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব বিভাগীয় ইজতেমা থেকে কয়েকশ জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সারা দেশে দাওয়াতি কাজ করবেন বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!