কেরানীগঞ্জে মাদরাসার আড়ালে ককটেল-বোমা তৈরির অভিযোগ, বিস্ফোরণে উড়ল দেয়াল
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:৪৫ এএম
ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় ককটেল, কেমিক্যাল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের একাধিক কক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ...