× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩৬ পিএম

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. মনির আহমেদ (৬২) নামের এক কয়েদি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মনির আহমেদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. অহিদ জানান, দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির আহমেদ। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ‘মো. মনির আহমেদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিল। তার কয়েদি নং ১০৯৭/এ। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানা উত্তর মূল্যকীয়া গ্রাম। এলাকার মৃত আজিজুল হকের সন্তান ছেলে। তবে কী মামলার আসামি ছিলেন এ বিষয়ে আমার কর্তৃপক্ষ জানাবে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

Link copied!