× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:১২ পিএম

কেরানীগঞ্জে জাল টাকাসহ পেশাদার ‘ব্যবসায়ী’ গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:১২ পিএম

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ এক ‘ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামি হলেন বরিশালের মুলাদি থানার উত্তর পাতারচর গ্রামের মৃত হানিফ রাঢ়ীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আটিবাজার জয়নগর এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

Link copied!