× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১২:৪৮ এএম

বুড়িগঙ্গায় একদিনে নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১২:৪৮ এএম

বুড়িগঙ্গা নদী। ছবি- সংগৃহীত

বুড়িগঙ্গা নদী। ছবি- সংগৃহীত

বুড়িগঙ্গা নদী থেকে শনিবার সন্ধ্যায় হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারী (৩০) ও এক পুরুষের (৩৫) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। এর আগে দুপুরে মীরেরবাগ এলাকা থেকে আরও এক শিশু ও নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে সদরঘাট পুলিশ। এ নিয়ে একদিনে মোট চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠায় নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য ৫০ কেজি ওজনের চালের বস্তার সঙ্গে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। মরদেহ দুটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে শনিবার দুপুরে বুড়িগঙ্গায় আধা ঘণ্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে। এর মধ্যে নারীর বয়স ৩৫ ও শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর। নারীর পরনে ছিল সালোয়ার কামিজ এবং তার গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। আর শিশুটির গলা ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

Link copied!