নির্বাচনের পর এবার তাবলীগের বিশ্ব ইজতেমা হবে : ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২, ২০২৫, ০৭:০৭ পিএম
জাতীয় নির্বাচনের পর তাবলীগের এবারের বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলীগের দুই পক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আসন্ন ইজতেমা নিয়ে তাবলীগের মুরুব্বিদের সাথে আলোচনা করেছি। যেহেতু সামনে নির্বাচন, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...