অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনায় নাজুক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স
জানুয়ারি ২১, ২০২৬, ১০:৩২ এএম
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাজুক অবস্থা চোখে পড়ে। ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু ও কাশির দাগ, জরাজীর্ণ জানালা ও দরজা, মশা-মাছির উপদ্রব এবং শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ—এমন চিত্র দেখা যাচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে।
হাসপাতালটি বিগত সময়ে জরুরি প্রসূতিসেবা ও...