চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার, ২৫১টি সিমকার্ড জব্দ
মে ২০, ২০২৬, ১১:২৩ এএম
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবৈধ ভিওআইপি (ভিওআইপি) সংযোগ ব্যবসার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম। এ অভিযানে বিভিন্ন কোম্পানির ২৫১টি মোবাইল সিমকার্ড, ৮টি সিম বক্স এবং ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, র্যাব-৭, চট্টগ্রামের নেতৃত্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)...