স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা যেসব সুযোগ-সুবিধা পান
মার্চ ৫, ২০২৬, ০৫:৫৬ পিএম
দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা হলো স্বাধীনতা পুরস্কার। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, গৌরবোজ্জ্বল সাফল্য এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, অর্থনীতি, প্রশাসনসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা...