শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:০২ পিএম
রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সারিবদ্ধভাবে...