× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৯ পিএম

গাজীপুরে পৃথক অভিযানে শুটার মাসুমসহ গ্রেপ্তার ৬

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীতে অপরাধ দমনে জোরালো অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ, সদর থানাধীন হাতিয়াবো তদন্ত কেন্দ্র এবং বাসন থানা পুলিশ পৃথক অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মো. মাসুম খান ওরফে শুটার মাসুমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাটোর ও গাজীপুরে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

এদিকে সদর থানাধীন হাতিয়াবো তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ডাকাত আসাদুল ওরফে সাগর এবং পারভেজকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার তথ্য রয়েছে।

অন্যদিকে বাসন থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রজব আলী ও মারুফ খানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ গুরুতর মামলার অভিযোগ রয়েছে।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!