হামের প্রকোপে দেশজুড়ে আতঙ্ক, এক হাসপাতালেই ১৯ শিশুর মৃত্যু
মার্চ ৩০, ২০২৬, ০৭:০৬ এএম
সারাদেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। চলতি মার্চ মাসে শুধু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে চিকিৎসাসেবায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
চিকিৎসকদের ভাষ্য, সময়মতো টিকা না নেওয়া, টিকার সংকট এবং বুস্টার ডোজ সময়মতো না দেওয়ার কারণে হামের প্রকোপ বাড়ছে।...