× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম

গভীর রাতে গুলি, এলাকা ঘিরে আতঙ্ক

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম

বগুড়া সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়া সদর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়া শহরের চারমাথা এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের টহল টের পেয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকার বারুপুর ফিলিং স্টেশনের সামনে ‘টপাগো’ নামের একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছে পৌঁছালে ডাকাতরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

পালানোর সময় ডাকাতরা সবুজ নার্সারির সামনে পৌঁছালে আবারও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছুড়ে।

ধাওয়ার সময় ডাকাতরা তাদের ব্যবহৃত একটি ট্রাক এবং গুদাম থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ফেলে রেখে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ট্রাক ও শটগান জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

গভীর রাতে প্রকাশ্যে গুলির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Link copied!