পল্লবীর যুবদল নেতাকে হত্যায় বড় অঙ্কের অর্থ লেনদেন : র্যাব
নভেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৯ পিএম
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি পরিকল্পিতহত্যাকাণ্ড, যাতে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২, ব্লক-বি,...