× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:২০ এএম

অস্ত্র-মাদকসহ পল্লবীর ‘মাদকসম্রাজ্ঞী’ শাহজাদী গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০১:২০ এএম

শাহজাদী বেগম । ছবি : সংগৃহীত

শাহজাদী বেগম । ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত শাহজাদী বেগম (৪০) তার তিন সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- শাহজাদীর সহযোগী বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানার পুলিশ ও মিরপুর সেনানিবাসের সেনাসদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ দল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকে শাহজাদী বেগমের দোতলা বাড়িতে অভিযান চালায়।

অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পল্লবী থানার পুলিশ জানায়, শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর, পল্লবী ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!