× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫২ এএম

পল্লবীর শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু কারাগারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫২ এএম

শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু । ছবি : সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু । ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তারের ১০ দিন পর শীর্ষ সন্ত্রাসী মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লুকে (৩৭) কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় পালাতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১০ জুন পল্লবী থানায় দায়ের করা একটি অপহরণ ও হত্যা মামলার আসামি বোমা কাল্লু। ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গত ৭ জানুয়ারি পল্লবী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে বাঁ পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লবী থানা সূত্র জানায়, বোমা কাল্লুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলার তদন্ত চলছে। 

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ এবং তাদের মালামাল লুট করতেন। পাশাপাশি পল্লবীর বিহারি ক্যাম্প ও আশপাশের বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করতেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, বোমা কাল্লুর বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। চারজন ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার পর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। চিকিৎসা শেষে আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন

রূপালী বাংলাদেশ

Link copied!