পানির সংকটে ইউরোপ, কৃষি ও খাদ্য উৎপাদন ঝুঁকিতে
নভেম্বর ২৯, ২০২৫, ০১:২৮ পিএম
ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের পানির মজুদ দ্রুত কমছে, দুই দশকের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ থেকে এমন উদ্বেগজনক ছবি উঠে এসেছে। দক্ষিণ ও মধ্য ইউরোপের দেশগুলো, যেমন: স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, রোমানিয়া এবং যুক্তরাজ্যের কিছু অংশ, দীর্ঘদিন ধরে শুকনো হয়ে যাচ্ছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা ওয়াটারশেড ইনভেস্টিগেশনস এবং গার্ডিয়ান-এর সহযোগিতায় ২০০২–২০২৪ সাল পর্যন্ত স্যাটেলাইট...