× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৫ পিএম

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার লিটার তেল জব্দ করেছে র‌্যাব-৭। একই সঙ্গে মজুতকারীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে র‌্যাব-৭ ও বিএসটিআই-এর প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পরে গভীর রাতে পাঁচলাইশ থানাধীন ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় আরও অভিযান চালানো হয়। সেখানে দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত রাখা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৭ এর কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত তেল উদ্ধার করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!