× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

ভোজ্য তেলের অবৈধ মজুত রোধে বিজিবির তৎপরতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। বিশেষ করে ব্যাটালিয়ন গেইটে প্রবেশ ও বহির্গমনকারী যানবাহনে কঠোর তল্লাশি চালানো হয়।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ভোজ্য তেলের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!